সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে অর্ধকোটি টাকা মূল্যের দেশি জাতের গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা

  • প্রকাশ সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রোববার থেকে শুরু করে বুধবার পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজিবি ভারতীয় বলে অর্ধকোটি টাকার দেশী গরু আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গরু ব্যবসায়ীরা রাজশাহী মহানগরীর শালবাগানাস্ত বিজিবি সদর দপ্তরের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দিলে রাস্তার অপর পাশে অবস্থান নেন ব্যবসায়ীরা।

এ নিয়ে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়েছে।
গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। এছাড়াও রোববার চারগাট এলাকা থেকেও গরু আটক করেন তারা। বিজিবি মোট ২৪টি গরু নিয়ে আটক করেন। সব গরু কাস্টমে রাখা হয়েছে বলে জানা গিছে।

এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও জড়ো হন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

তানোর এলাকার গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, তার ২টি গরু, তানোরের আরেক ব্যবসায়ী সাহাবুর বলেন তার দুইটি গরু, তানোরের আরেক ব্যবসায়ী আতিক বলেন, তার আটটি গরু ও লাল মিয়া বলেন, তার চারটি গরু, পাবনার শাহাদত বলেন, তার চারটি গরু এবং মোহনপুরের শহিদুল বলেন, তার ছয়টি গরু বিজিবি জোরপুর্বক আটক করে নিয়ে এসেছেন। শুধু গরু নয় তাদের নিকট হতে মোবাইল ফোনও কেড়ে নেন বলে তারা অভিযোগ করেন।

তারা আরো বলেন, তাদের কোন গরুই ভারতীয় নয়। তাদের নিকট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরের প্রদানকৃতদ সনদপত্র রয়েছে। এছাড়াও তারা যে হাট থেকে গরু ক্রয় করেছেন সেখানকার চাড়পত্রও রয়েচে। এরপরেও বিজিবি জোর করে তাদের নিকট হতে গরুগুলো জোর করে নিয়ে আসেন। ব্যবসায়ী রবিউল বলেন, বুধবার সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আসছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের নিকট হতে ক্রয় করেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না।

এনিয়ে হাট ইজারার পার্টনার রুহুল আমিন টুনু ও খাইরুল ইসলাম এবং আরো অন্য একজন বিজিবি সদর দপ্তরে আলোচনায় বসেন। কিন্তু সেখানে কোন কিছু সুরহা হয়নি বলে জানান টুনু। তিনি বলেন, বিজিবি উপযুক্ত কাগজ দেখিয়ে কাস্টম থেকে গরু নিয়ে যেতে বলেছেন। আর এনিয়ে আর কোন বাবারাড়ি বরদাস্ত করবেন না বলে বিজিবি কর্মকর্তাগণ সাফ জানিয়ে দিয়েছেন বলে জানান টুনু। তবে এই বিষয়ে আইনশৃংখা বাহিনীর সদস্য, ব্যবসায়ী ও ইজাদারদের সমনন্বয়ে বুধবার বিকেলে সভা হবেয়ছে। তবে সিদান্ত জানা যায়নি।
এদিকে এই বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে তাঁরা কোন বক্তব্যে দিতে রাজি হননি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin