নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রায় বিলুপ্তির পথে অসুস্থ্য অবস্থায় একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। রোববার রাজশাহী মহানগরীর মহিষবাথানস্থ হাজি জমির উদ্দিন কলেজ হতে এই পাখি উদ্ধার করা হয়। সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর তত্বাবধানে পাখিটি উদ্ধার করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জাহাঙ্গীর কবীরের নিকট চিকিৎসার জন্য হস্তান্তর করেন বলে জানান সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর পরিচালক মিজানুর রহমান ইউসুফি।
তিনি বলেন, অত্র কলেজের অধ্যাপক আনিসুর রহমান তাঁকে এই খবর দিলে তিনি সেখানে ছুটে যান এবং পাখিটিকে উদ্ধার করেন। পরে তিনি চিকিৎসার জন্য প্রেরণ করেন। তিনি বলেন, পাখিটির পাখা ভেঙ্গে গেছে। উড়তে না পাড়ার কারণে বেশ কয়েকদিন খেতে পায়নি। এতে ঈগল পাখিটি বেশ দূর্বল হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাখিটির চিকিৎিসা চলছে। চিকিৎসা শেষে হায়াত থাকলে পাখিটি আবারও আকাশে ডানা মেলে উড়তে পারবে বলে উল্লেখ করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইনসুরেন্স কোম্পানীর প্রতিনিধি ইমদাদুল হক ও অত্র কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।