নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টুর পিতা আসাদ আলী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আসাদ আলী স্ট্রোক, পিত্তথলীতে পাথর ও লিভার সমস্যা নিয়ে অত্র ওয়ার্ডের ২৫ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে গতকাল দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি তাঁর অসুস্থতা এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দে জামানী সুমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের ষভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ফামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান এর স্ত্রী ও ছেলে রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য বাধন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদেরকেও দেখতে যান মিলন। সেইসাথে তাদের অসুস্থতা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।