মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে অসুস্থ বিএনপি নেতার বাবার পাশে বিএনপি নেতা মিনু

  • প্রকাশ সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টুর পিতা আসাদ আলী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আসাদ আলী স্ট্রোক, পিত্তথলীতে পাথর ও লিভার সমস্যা নিয়ে অত্র ওয়ার্ডের ২৫ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দেখতে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি তাঁর অসুস্থতা এবং চিকিৎসার খোঁজ খবর নেন। সেইসাথে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা মামুন রানা ও শরিফুল ইসলাম ফায়ারিং, মহানগর যুবদলের সদস্য কাউসার রহমান সাগর ও খোকন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান এর স্ত্রী ও ছেলে রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য বাধন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদেরকেও মিজানুর রহমান মিনু দেখতে যান এবং তাদের অসুস্থতা ও চিকিৎসার খোঁজ খবর নেন। সেইসাথে তাদের সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin