সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে ফিতা কেটে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক বিক্রয় ও রাজস্ব গ্রুপের সহযোগী ভাইস প্রেসিডেন্ট এম. এস. গুরু প্রসাদ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে সেখানে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সমাধান করতেই রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টার বিভিন্ন সেবা চালু করেছে। এর মাধ্যমে রোগীরা সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারবেন এবং ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এ সেন্টার থেকে হাসপাতাল সংক্রান্ত তথ্য, চিকিৎসকের সিরিয়াল নির্ধারণ, ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রাজশাহীর প্রধান শেখ মোহাম্মদ আবু সাঈদ। এছাড়াও রাজশাহী মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin