মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে আইডিইবি’র সাংগঠনিক আলোচনা ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী শাখার আয়োজনে সাংগঠনিক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে আইডিইবি রাজশাহী শাখার কার্যালয়ে এসব অনুষ্ঠিত হয়। আইডিইবি রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান আলোচক ছিলেন আইডিইবি কেনিক’র সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান।

আলোচনা সভায় আইডিইবি রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী, কেনিক-আইডিইবি উপদেষ্টা প্রকৌশলী আব্দুল গফুর, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্টাডি ও রিসার্চ সেলের কো-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কবির উদ্দিন, কেনিক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সাঈদ আহম্মদ সানি, সওজ ডিপ্রকৌস সভাপতি সৈয়দ মুন্তাসির হাফিজ, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, প্রকৌশলী কামরুজ্জামান ও মেরাজুল আলমসহ অধ্যক্ষ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, অধ্যক্ষ মহিলা টিটিসি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin