সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে গতকাল আইন প্রয়োগকারী সংস্থার সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার সাজিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ, চন্দ্রিমা থানার ওসি তদন্ত মাইনুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও কোষাধ্যক্ষ জুলি। প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানীর সঞ্চালনায় ষবায় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান সহ পুলিশ অফিসার ও সদস্যগণ এবং তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, তাদের নিকট সকল মানুষ সমান। আইন সবার ক্ষেত্রে একই রকম। কোন ধরনের সমস্যা হলে থানায় যোগাযোগ করার জন্য তৃতীয় লিঙ্গের জনগণের প্রতি আহবান জানান তারা। সেইসাথে অর্থ উপার্জনের ক্ষেত্রে যেন চাঁদাবাজী না হয় সে দিকেও খেয়াল রাখার জন্য তাদের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও উপস্থিত পুলিশের অন্য কর্মকর্তাগণ বলেন, তারা তৃতীয় লিঙ্গের জনগণের উপর এমনিতেই সংবেদশীল। এই জনগোষ্ঠি কর্ম করে তাদের জীবন ধারন করুক এটা তারা চান। সেইসাথে এ বিষয়ে সহযোগিতা এবং কোথায় সমস্যা হলে তাদের স্মরন করার পরামর্শ দেন পুলিশ সদস্যগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin