সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন কাল

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। বিকাল সাড়ে ৩টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্স মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান।

সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় অক্টোবর ৪ থেকে ১০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন ম্যানেজার অংশগ্রহণ করবে।
তিনি বলেন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ জন বালক ও ০৭ জন বালিকা, ভারত হতে ০৬ জন বালক ও ০৪ জন বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ০৪ জন বালক, আমেরিকা হতে ০১ জন বালক, থাইল্যান্ড হতে ০৫ জন বালক, জাপান হতে ০১ জন বালক ও ০১ জন বালিকা, চীন হতে ০৪ জন বালিকা, মালদ্বীপ হতে ০২ জন বালিকা, চাইনিজ তাইপে হতে ০১ জন বালক, সিঙ্গাপুর হতে ০১ জন বালক এবং হংকং হতে ০১ জন বালক অংশগ্রহণ করবে।

তিনি আরও জানান, আগামী ৪ থেকে ৫ অক্টোবর টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা অনুষ্ঠিত হবে এবং ৬ অক্টোবর থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে। এসময় সকলের সহযোগিতায় দেশের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ টুর্নামেন্টের খেলা উপভোগের জন্য কোনো দর্শনী ফি প্রদান করতে হবে না। এই টুর্নামেন্টে মোট পনের লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin