বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে আন্তর্জাতিক ট্রানজেন্ডার দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে শুক্রবার রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক ট্রানজেন্ডার দিবস পালন করা হয়। এ দিবস উপলক্ষে সকালে তৃথীয় লিঙ্গেও জনগণ রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার শুভ পেট্রোল পাম্পের সামনে মানববন্ধন করেন। শেষে দিনের আলো হিজড়া সংঘের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

বিশেষ অতিথি হিসেবে দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী আশফিয়া আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান ও কোষাধ্যক্ষ মোস্তফা আহম্মেদসহ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির অন্যান্য সদস্যগণ।

মোহনা সভাপতির বক্তব্যে তৃতীয় লিঙ্গের জনগণকে সরকারীভাবে স্বীকৃতি প্রদান করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সরকার যদি তাদের স্বীকৃতি না দিত তাহলে তারা সারাজীবন অবহেলাতেই রয়ে যেত। তবে সরকারী ভাবে অনেক কিছুই তাদের ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। এগুলো দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin