সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে কল্পনা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ রাজশাহীর সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স বাস্কেটবল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ফিরোজ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ রাজশাহীর পক্ষ থেকে পনসেটি প্র্যাক্টিশনার ও ক্লিনিক ম্যানেজার ওয়াক ফর লাইফ রাজশাহীর মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন রাসিক জোন-২ এর সংরক্ষিত কাউন্সিলর নাদিরা খাতুন আয়েশা, উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রাজশাহী চেয়ারম্যান মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি.ভি.ও ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগের ড. হেমায়েতুল ইসলাম আরিফ, আপস এর পরিচালক আবুল বাসার পল্টু, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও, প্রতিবন্ধি স্ব-নির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, ব্র্যাক এর সেক্টর স্পেশালিষ্ট আব্দুস সালাম. ডাক্তার খাদিজাতুল কুবরা ও বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের সমন্বয়কারী ইনামুল হাসান।

এছাড়াও কল্পনা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সহ-সভাপতি এস.এম. পারভেজ, সাংগঠনিক সম্পাদক রতন আলী, রেবেকা, নারী ও শিশু সম্পাদিকা নাসিমা, নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীসহ প্রতিবন্ধি অন্যান্য নারী পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিবন্ধিদের অধিকার ও প্রাপ্যতা নিয়ে আলোকপাত করেন। সেইসাথে রাস্তা, হাট, বাজার ও যানবাহনে চলাচলের জন্য আলাদা রাস্তা ও সিট বরাদ্দের দাবী জানান। এছাড়াও প্রতিটি ভবনে প্রতিবন্ধিদের চলাচলের জন্য বিশেষ রাস্তা ও প্রেøন সিড়ি করার দাবী জানান।

আলোচনা শেষে অত্র কমপ্লেক্স মাঠে হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের সহযোগিতায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠোপোষকতায় রাজশাহীতে লাল সবুজ দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে লাল দল বিজয়ী হয়। লালদল করেন ৮৩ রান। জবাবে সবুজ দল ৬০ রানে করেন। লাল দল, সবুজ দলকে ২৩ রানে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ী ও রানার- আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin