সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশ সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের ন্যায় রাজশাহীতেও পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন যেমন এডাব, এসিডি, মহিলা পরিষদ, দিনের আলো হিজড়া সংঘ, সম্প্রীতি এইড ফাইন্ডেশন, ব্লাস্ট, আন্তর্জাতিক মানবাািধকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, হিউম্যান ইকোমিক ডেভেলপমেন্ট সোসাইটি ও উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠানের ব্যানারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা থাকলেও মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তারা জানান, দেশে মব সহিংসতা, অজ্ঞাত লাশ উদ্ধার, সীমান্ত হত্যা, প্রবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধতা এবং ডিজিটাল নজরদারির মতো বিষয়ে জবাবদিহিতা ও নজরদারি এখনো দুর্বল।

বক্তারা আরো বলেন, গত এক বছরে বিচারবহির্ভূত হত্যা ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে । এর ফলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে । তারা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তে আগ্রাসন ও হত্যা অব্যাহত রয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ ।

মানববন্ধন থেকে মানবাধিকার নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় । বক্তারা আরো বলেন, জন্মগত মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচারের নিশ্চয়তাই মানবাধিকার । পৃথিবীর বহু দেশে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে। আর নারী, শিশু, শরণার্থী ও আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার রক্ষা করা কেবল রাষ্ট্রের নয়, এটি সমগ্র মানবজাতির সম্মিলিত দায়িত্ব । দারিদ্র্য, বৈষম্য ও গণতান্ত্রিক সংকটের এই সময়ে মানবাধিকার রক্ষার চর্চা আরও জোরদার করা জরুরি । ন্যায়বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত না হলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা । মানবাধিকারকে বাস্তব শক্তিতে রূপান্তর করতে নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

এডাব এর সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুলফাও সংস্থার নির্বাহী পরিচালক আফজাল হোসেন, ব্লাস এর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম শিরিন, আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, বিইউপি সংস্থার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, এডভোকেট দিল সেতারা চুনি, পরিত্রান সংস্থান নির্বাহী পরিজচালক রাসেদ রিপন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, জাব্বারুল হক নয়ন, হিউম্যান ইকোমিক ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিনিধি নয়ন, উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি হাসিবাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin