নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের সুবর্ণজয়ন্তী চত্বর হতে র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফের ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক তোফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেডক্রিসেন্ট কন্টিঞ্জেন্ট ইউনিটসহ কলেজের সকল শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা বেগম, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক জলি রাণী বর্মন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।