বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার নগরীর বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুল প্রাঙ্গনে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। যুব ও শিক্ষক গঠন কর্মসূচী, কারিতাস রাজশাহী অঞ্চল এবং রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন,বক্তব্য ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশফ জেভার্স রোজারিও, এসটিডি, ডিডি।

এ সময়ে তিনি বলেন, শুধু মেলা করলে হবে না। বিজ্ঞানী হতে হবে। শিশুদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান তিনি। পরে তিনি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন। মুক্তিদাতা হাইস্কুলের সভাপতি, উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী ও রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট) ডেভিড হেম্ব্রম।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামীর সঞ্চালনায় বিভিন্ন স্কুলের শিক্ষক, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যের পূর্বে স্কুলের পক্ষ থেকে অতিথিদের ফুল ও উত্তরাই পরিয়ে বরণ করা হয়। মেলায় রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের উত্তর ও মধ্য ভিকারিয়াভুক্ত মোট ছয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin