নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে টিকাদান ও বিশ^ এইডস দিবস উপলক্ষে আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) ও কেয়ার বাংলাদেশ কসসোর্টিয়াম এর উদ্যোগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়। ঝুকিপূর্ণ জনগোষ্ঠির জন্য অগ্রাধিকার ভিত্তিক এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম সি-১৯ আরএম প্রকল্পের সম্পুরক অর্থায়নে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী এবং তাদের যৌন সঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ চিকিৎসা কার্যক্রম সম্পর্কে টিকাদান ও পহেলা ডিসেম্বর বিশ^ এইডস দিবস উপলক্ষে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে লালন শাহ্ মুক্ত মঞ্চে এই গম্ভীরার মাধ্যমে কোভিড-১৯, করোনা ভাইরাস সম্পরের্ক নাগরিকদের সচেতনা ও টিকাদান এবং বিশ^ এইডস দিবস বিষয়ে ধারনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পিন্টু। প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাক্তার বায়েজিদ-উল-ইসলাম ও সেভ দ্যা চিলড্রেন এর প্রজেক্ট অফিসার কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আপস এর প্রকল্প ব্যবস্থাপক এস.এম আব্দুল্লাহ আল রেজা।
এছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র ও সাধারণ জনগণ, সুইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী, যৌনকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।