রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্কের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট)।

উদ্বোধন শেষে ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এরপর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আরডিএ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আশা প্রকাশ করে বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে এই আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনীঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও আরডিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin