সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ইউসেপ বাংলাদেশ’র চাকুরি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চল কর্তৃক “জব ফেয়ার- ২০২৫”আয়োজন করা হয়। শনিবার রাজশাহী নভোথিয়েটারে এই মেলার আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব),খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়। এরপর হলরুমে শুরু হয় আলোচনা সভা। উদ্বোধনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আবদুল করিম।

উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রো-ভিসি ও ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর এবং ইউসেপ রাজশাহী ইনক্লসিভ কমিটি সভাপতি ড. চৌধুরী সারোয়ার জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের উপদেষ্টা পরিষদ, নিয়োগকর্তা কমিটি, উদ্যেক্তা উন্নয়ন কমিটি এবং ইনক্লসিভ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের নিয়োগকর্তাগণ, ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলি, ছাত্র/ছাত্রী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক সহ বহুগণ্যমাণ্য বক্তিবর্গ।

জব ফেয়ার-২০২৫-এ প্রাণ গ্রুপ-ঢাকা, ডাচ বাংলা প্যাক লি:-মুন্সিগঞ্জ, আরএফএল গ্রুপ-ঢাকা, সিনো বাংলা ইন্ডা: লি:-মুন্সিগঞ্জ, রহিম আফরোজ গ্লোব্যাট লি:-ঈশ্বরদী ইপিজেড, মেঘনা গ্রুপ, প্রাণ এ্যাগ্রোলি:-নাটোর, কিষোয়ান এগ্রো প্রোডাক্টস লি:-নাটোর, বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক-রাজশাহী, এজিপ্লাস্টিক ইন্ডা: লি:-রাজশাহী, প্রাণ এ্যাগ্রোলি:-রাজশাহী, আমান জুটফাইবার্স লি:-রাজশাহী, এস.বি ল্যাবরেটরিজ-রাজশাহী, ট্রাইকন প্রোপার্টিজ-রাজশাহী, নেট্রো সিস্টেম লি:-রাজশাহী হাইটেক পার্ক, বিডি জবস.কমসহ দেশের প্রতিষ্ঠিত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, শিল্পকল কারখানা ও প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিল্পকল কারখানার প্রতিনিধিবৃন্দ ইউসেপ রাজশাহীর জব ফেয়ার’২৫ এর সাফল্য কামনা করেন এবং ইউসেপ বাংলাদেশের কর্মকান্ডের ভুয়সি প্রশংসা করেন এবং ইউসেপ-এর কর্মকান্ডে সহযোগিতা আরোও সম্প্রসারিত করার অভিপ্রায় ব্যক্ত করেন।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি মহোদয় ইউসেপ বাংলাদেশের বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে ব্যক্ত করেন। তিনি আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিল্প-কলকার খানার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, ইউসেপের কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষকমন্ডলি ও ছাত্র/ছাত্রীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অব্যাহত সাহায্য সহযোগিতা আগামিতে আরো বেগবান হবে এ আশাবাদ ব্যক্ত করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে জব ফেয়ার-২০২৫ এর বিভিন্ন গ্রুপ ও প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন এবং কূশল বিনিময় করেন। পরিশেষে ইউসেপ শিক্ষার্থীদেও অংশগ্রহণে একটি মনোঞ্জ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান জুড়েই চাকুরী প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে বায়ো-ডাটা প্রদান ও ইন্টারভিউ-এ অংশ গ্রহণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখন পর্যন্ত আজকের এ মেলার মাধ্যমে ২৫০ জন এর অধিক চাকুরী প্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেও চাকুরী নিশ্চিত করেছেন। তাছাড়াও চাকুরী প্রত্যাশীদের আবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে আরো অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin