সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ইনসাব’র নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি নং বি-১৯৭১, রাজশাহী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার রাত ৮ টায় সপুরাস্থ্য প্রধান কার্যালয়ে জেলা কমিটির অর্থ তহবিল হতে কন্যার বিয়ে উপলক্ষে দুইজন শ্রমিককে দশ হাজার টাকা করে এবং চিকিৎসার জন্য দুইজন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী, কাজীম আলী ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও আফজাল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কবির হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin