সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ইনসাব’র নিহত শ্রমিকের পবিবারের মধ্যে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি নং বি-১৯৭১, রাজশাহী জেলা শাখার আয়োজনে রোববার রাতে নিহত শ্রমিকদের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সহ-সভাপতি নাসির আলী, কাজেম আলী, সাহেব আলী ও শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, মোহর আলী ও আক্তার হোসেন, অর্থ সম্পাদক মুকুল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও শ্রম ও দরকষাকশি সম্পাদক আসলাম এবং ভবন মালিক মিজানুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজারে নির্মিত ভবনে কাজ করার সময় সুমন ও আনারুল নামে দুই শ্রমিক মাটিতে পড়ে গিয়ে নিহত হন। তাদের পরিবারের কথা চিন্তা করে ইনসাব নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে ভবনের মালিক দুইজনের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়া প্রধান মিস্ত্রি আরো দুইজনকে এক লক্ষ টাকা মোট দুই লক্ষ টাকা প্রদান করবেন বলে সভাপতির বক্তব্যে ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলী জানান।

তিনি আরো বলেন, ইনসাব শ্রমিকদের জন্যই কাজ করে থাকে। এই পরিবারের জন্য সরকারের নিকট আবেদন করা হবে। সেখান থেকেও একটা টাকা পাওয়া যাবে বলে জানান তিনি। সেইসাথ্যে প্রাপ্য টাকা নষ্ট না কওে সঠিকভাবে কাজে লাগিয়ে সংসার পরিচালনার জন্য নিহত ব্যক্তিদের স্ত্রীদের অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে দুই পরিবারের মধ্যে আড়াই লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা প্রদান করেন তারা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin