বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে ইনসাব এর বার দফা দাবীতে সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে রোববার সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত বার দফা দাবী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে আয়োজিত দাবী সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাজেম আলী, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ।

সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবী পেশ করেন। রাজধানী ঢাকাসহ শহরের সকল থাকা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন, সুলভ মূল্যে লীজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনী নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিত করণ, নূন্যতম মজুরী সন্তোষজকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ এই বার দফা দাবী তুলে ধরেন বক্তারা।

তারা আরো বলেন, শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা চাইলে সরকার মাসের পর মাস কালক্ষেপন করেন। এতে করে শ্রমিকরা পড়েন বিপদে। দ্রুত সরকারী অনুদান প্রদানের দাবী জানান তারা। সেইসাথে সরকার ঘোষিত শ্রমিকদের মজুরী বাস্তবায়ন ও শ্রমিকদের শ্রমের মূল্য বৃদ্ধি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা।

সভাপতি বলেন, ভবন নির্মাণ করতে যেয়ে শ্রমিকরা মৃত্যুবরণ করলে সরকারী নিয়মে নয়, বেশী করে মালিকদের টাকা প্রদান করতে হবে। আর এই অনুদান পেতে হলে শ্রমিকদের ইনসাব কর্তৃক কার্ডধারী হতে হবে। আর কেউ কার্ড না নিলে আগামীতে নির্মিত ভবনে যেয়ে চেক করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দেশে নিত্যপন্যের মূল্য অনেক বেড়ে গেছে। এ অবস্থায় শ্রমিকদের পরিবারের সদস্যদের নিয়ে জীবন ধারন করা অত্যন্ত কষ্ট হয়ে পড়েছে। এজন্য সরকারীভাবে কার্ডের মাধ্যমে নিয়মিত চাল, চাল, আটা, তেল ও চিনিসহ নিত্যপন্য প্রদান করার দাবী জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin