শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, বিএনপি জাতীয় নির্বাহী কিমটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মাহনগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেন। তিনি বলেন বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে এবং কাজ করে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জামাত শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণের পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে নগরীর সমস্ত বর্জ্য অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে এবং নগরীকে দুর্গন্ধমুক্ত রাখতে ইতোমধ্যে নগরবাসীর মাঝে বর্জ্য ফেলার ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের কাজের উৎসাহ জোগাতে বিশেষ ঈদ উপহারের অর্থও বিতরণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের আগেই রাজশাহী মহানগরী সম্পূর্ণ বর্জ্যমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টা এবং সকাল ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টেও ঈদের একটি বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। সকল ঈদগাহ মাঠে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল পর্যায়ের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin