সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিকেলে উদযাপিত হয়। এ লক্ষে বিকেল ৪ টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচী নেতৃবৃন্দ।

এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহ্বায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন, উদীচী রাজশাহীর সহ-সভাপতি অজিত কুমার মন্ডল।

এ সময় নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহসাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আবৃতি করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ, প্রফুল্ল প্রামানিক। খালেদা কেয়ার নির্দেশনায় এবং উদীচীর শিশু শিল্পীদের পরিবেশনায় নাটক সুকান্ত ভট্টাচার্যের “রাখাল ছেলে” পরিবেশিত হয়। শেষে উদীচীর কন্ঠ শিল্লীদের পরিবেশনায় ছিল গণসংগীত।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃষক আনদোলনের নেতা ইলা মিত্র, উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin