মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে উদ্যোক্তাদের ব্যবসা স্থাপনে সহায়তায় ব্যবসায়িক স্টার্ট-আপ কিট বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২০০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী ব্যবসায়ীর মধ্যে স্টার্ট-আপ কিট বিতরণ করা হয়। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহীর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সমাজসেবা অধিদফতর ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ (ইএসটি) সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদের মধ্যে এই ব্যবসায়িক স্টার্ট-আপ কিট প্রদান করা হয়। এই ১০-দিনের প্রশিক্ষণ কোর্সটি তাদের নিজস্ব ব্যবসা সেট আপ করতে বা তাদের বিদ্যমান ব্যবসাগুলি উন্নত করতে সহায়তা করবে বলে অতিথিবৃন্দ জানান।
ইউএমএমসিসি প্রকল্পটি ২০১৮ থেকে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়নে চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জিআইজেড বাংলাদেশ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ীত হচ্ছে। অংশগ্রহণকারীগণ আর্থিক সাক্ষরতা, লিঙ্গ সচেতনতা, মোবাইল ব্যাংকিং, উদ্যোক্তা এবং উদ্যোক্তা সম্পর্কিত তথ্য, বাজার জরিপ, ব্যবসার জন্য স্ব-কৌশল ও ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওএসডব্লিউ এবং প্রকল্প পরিচালক, ইউএমআইএমসিসিও ইউএমএমএল ডেপুটি প্রকল্পের সেক্রেটারী জাহান আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও রাজশাহী সমাজ সেবা কার্যালয়ে ডেপুটি ডিরেক্টর, হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএমআইএমসিসিও ইউএমএমএল প্রকল্পের এডভাইজার আলেকজান্ডার ডাজেনবাখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিক চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

অনুষ্ঠানে জিআইজেড বাংলাদেশের ইউএমআইসিসি ও ইউএমএমএল প্রকল্পের সিনিয়র কো-অর্ডিনেটর এসকে আশরাফুল ইসলাম, প্রশিক্ষণ কোর্সটি কীভাবে প্রশিক্ষণার্থীদের সফল ব্যবসায়িক উদ্যোগ স্থাপন ও পরিচালনা করতে সক্ষম করবে সে সম্পর্কে আলোকপাত করেন। বক্তারা বলেন, উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ (ইএসটি) প্রোগ্রামটিতে বেশ কয়েকটি ব্যবসায়িক দক্ষতা প্রশিক্ষণ এবং পরামর্শদাতা কোর্স রয়েছে। ২০২২ সালের বলে জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin