সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে উরাঁও সম্প্রদায়ের ক্ষেরিয়ানী উৎসব উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠী উরাও সম্প্রদায়ের ক্ষেরিয়ানী উৎসব উপলক্ষে পূজার্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আই হাই ঝিরকুপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুু।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেনকুমার, মিতালী যুব সংঘের সভাপতি সখিন্দ্র লাকড়া। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রাম প্রধান ও পূজারী রঞ্জিত কেরকেটা, স্যামদুয়ার, সুশান্ত কুজুর, যুব সভাপতি লালন কুজুর, ছাত্রনেতা বিজন কুজুর। ক্ষেরিয়ানী উৎসবের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন জসিম খালকো ও সহকারী গ্রাম প্রধান বীনা লাকড়া।

বক্তারা বলেন, হাজার বছরের চিরায়ত উৎসব ক্ষেরিয়ানী উৎসব। এ উৎসব প্রকৃতি কেন্দ্রিক, যা লালন, পালন ও সংরক্ষনের জন্য সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। কারন অনেক উৎসব ইতোমধ্যে হারিয়ে গেছে। তিন বদলে যাচ্ছে। এই বদলানোর ভিরে আর কোন সংস্কৃতি যেন হারিয়ে না যায় সেজন্য সকল সংস্কৃতি সংরক্ষণ করে রাখতে হবে বলে আলোচকবৃন্দ উল্লেখ করেন। আলোচনা শেষে চিরায়ত বাদ্যযন্ত্রসহ উরাও চিরায়ত নৃত্য পরিবেশেন করেন উরাঁও সম্প্রদায়ের নারীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin