বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে এএনবি’র নির্মাণ কাজ বন্ধে আবারও বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা, অমান্যে কঠোর ব্যবস্থা

  • প্রকাশ সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এজমাইলী ৮ফিট রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ এর কাজ চলমান রেখেছে এএনবি ইউনিক রিয়াল এস্টেট লি: নামে একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক আব্দুস সোবহান। এনিয়ে গত ০৪-০১-২০২৬ ইং তারিখ হতে আগামী ০১-০৩-২০২৬ইং তারিখ পর্যন্ত আদালত নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সোমবার বেলা ১২টার দিকে ঐ নিষেধাজ্ঞার কপি এএনবি’র মালিকের নিকট প্রদান করে বোয়ালিয়া মডেল থানা কর্তৃপক্ষ।

উল্লেখ্য এ নিয়ে মিনহাজ বিন মোরশেদ(৪০) জেলা রাজশাহী বিজ্ঞ সদর সিনিয়র সহকারী আদালত ১৬ মে ২০২৪ ইং তারিখ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১৯/২৪অঃপ্রঃ। মামলায় তিনি উল্লেখ করেন ‘ক’ তফশিলঃ জেলা রাজশাহী, থানা- বোয়ালিয়া, মৌজা-বোয়ালিয়া, জে.এল.নং-৯, মধ্যেঃ প্রঃ খতিয়ান নং- ৮৫৩৬, আর.এস খতিয়ান নং- ১০৬৮, আর.এস দাগ নং- ৩২২৭ ও ৩২২৮, রকম-ধানী ও ভিটা। পরিমান যথাক্রমে ধানী- .৬৪১৩ একরের কাত.০৩৭৮ একর ও ভিটা-.১৪৫৬ একরের কাত .০৪১৭একর। মোট .৭৮৬৯ একরের কাত .০৭৯৫ একর।

‘খ’ তফশিল (নালিশী রাস্তা)ঃ জেলা রাজশাহী, থানা- বোয়ালিয়া, মৌজা- বোয়ালিয়া, জে.এল.নং-৯ মধ্যেঃ আর.এস ১০৬৮ খতিয়ানের ৩২২৭ দাগের এজমালী রাস্তা যাহার চৌহদ্দীঃ হাত নক্সার লাল কালি দ্বারা চিন্থিত,(উত্তরে বাদী ও ২-৬ নং বিবাদীর মৌরশ ওছিয়তনামা দলিলের দাতা খোরশেদ আলীর ছাড়া এজমালী-৮ফিট চওড়া, রাস্তা, যাহা পূর্ব-পশ্চিমে ১৮১ফিট লম্বা, দক্ষিণে অত্র ওয়ছিয়ত মূলে প্রাপ্ত আলহাজ্জ ডাক্তার মোরশেদ আলী (বাদীর পিতা), পূর্বে সরকারী রাস্তা, পশ্চিমে অত্র ওছিয়ত মূলে প্রাপ্ত ৫নং বিবাদী হাফিজা বেগম এবং বাদীর পূর্বাংশ দিয়ে উত্তরাংশের রাস্তার ওঠার রাস্তা।

এই মামলার অন্যান্য বিবাদীরা হলেন, রাজশাহী মহানগরীর দড়িখরবোন মোড়ের মৃত খোরশেধ আলীর ছেলে আহসান আলী ও ফরিদ সরকার, কাদিরগঞ্জ এলাকার ইমতিয়াজ আহম্মেদ এর স্ত্রী সালমা বেগম, ষষ্টিতলা এলাকার রেজাউল করিম এর স্ত্রী হাফিজা বেগম ও চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

বাদি পক্ষের আইনজীবী এডভোকেট হাসানুল বান্না সোহাগ বলেন, বাদীর বাবা নালিশী ‘ক’ তফশিল বার্ণিত সম্পতি এজামলী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন। এ অবস্থায় বিবাদীগণ গত ১মার্চ ২০২৪ইং তারিখ সকাল সাড়ে ১০টার সময় জোরপূর্বক দখলের চেষ্টা করলে মিনহাজ লোকজন নিয়ে বাধা প্রদান করেন। এরপর বিবাদীগণ ‘খ’ বর্ণিত রাস্তায় স্থাপনা করে দখলে নিবেন বলে হুমকী দেন। তিনি আরো বলেন, রাস্তার উপরে ভবন নির্মাণ বন্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় ৪০২পি/২৪ ( বোয়ালিয়া) আনয়ন করলে বিবাদী গণের বিরুদ্ধে কাজ থেকে বিরত থাকার জন্য স্থিতিবস্থায় বজার রাখার নির্দেশ দিয়েছিলেন সে সময়ে।

১৬ মে ২০২৪ইং তারিখ বাদী মিনহাজ বিন মোরশেদ এর আনিত অভিযোগের প্রেক্ষিতে এজমাইলী রাস্তার উপরে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধের আদেশ দিয়ে নিষেধাজ্ঞার আদেশ জারী করেন। এএনবি এর সত্বাধিকারী আব্দুস সোবহান এবং অত্র মামলার অন্যান্য বিবাদীগণের প্রতি। কিন্তু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মান কাজ এখনো চলমান রেখেছে।

এডভোকেট আরো বলেন, আদালত সরেজমিনে ভবনের ওখানে যেয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে বললে সে সময়কার বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) আদালতে ভূল তথ্যলিখিত আকারে উপস্থাপন করেন। তিনি প্রতিবেদনে লিখেন অত্র ভিটায় রাস্তার কোন অস্তিত্ব নাই। এই প্রতিবেদন দেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঐ প্রতিবেদনের উপরে ভিত্তি করে মামলা খারিজ করে দেন। সেইসাথে রাস্তার কোন অস্তিত্ব নাই বলে তার আদেশে উল্লেখ করেন। কিন্তু ওছিয়ত নামায় স্পষ্ট রাস্তা উল্লেখ করা আছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এরপর রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম, রাজশাহীতে ফৌজদারী রিভিশন দায়ের করেন। যার নম্বর ১৪৭/২৪। আদালত সব কিছু শুনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদেশ রহিত করেন। যার নম্বর-৪০২/২০২৪ ইং। সেইসাথে মহানগর দায়রা জজ বিজ্ঞ আদালত এডিএম কোর্টের রায়কে সঠিক নয় উল্লেখ করে রায় দেন। এছাড়াও সার্ভেয়ারের দাখিলকৃত প্রতিবেদন যোগসাজসী ও মনগড়া বলে উল্লেখ করেন। সেইসাথে আইনের প্রচলিত ধারা, বিধান ও প্রথা অনুসরণ না করে মনগড়াভাবে আদেশ প্রদান করেছেন বলে উল্লেখ করেন। সেইসাথে তর্কিত আদেশ রহিত করেন।

এরপর তিনি অত্র স্থানে স্থিতি অবস্থা বজায় রাখতে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জকে নির্দেশনা দেন। পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত নালিশী জমিতে বিবাদীর প্রবেশাধিকার রোধ করে অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী মহানগর। গত ০৪-০১-২০২৬ ইং তারিখ হতে আগামী ০১-০৩-২০২৬ইং তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে উল্লেখ করেন এডভোকেট।

বোয়ালিয়া থানা পুলিশ এর নিকট জানতে চাইলে পুলিশ কর্মকর্তা গোলাম রসুল বলেন, সোমবার দুপুরে এএনবি কর্তৃপক্ষকে আদালতের নিষেধাজ্ঞার কপি প্রদান করা হয়েছে। সেইসাথে নিষেধাজ্ঞা মেনে চলতে ডেভেলপারকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin