নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনেরর ৬নং ওয়ার্ডে এক্সিম ব্যাংকের আয়োজনে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে আজ বৃহস্পতিবার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, এক্সিম ব্যাংকের রিজিওনাল ম্যানেজার লাল মোহাম্মদদ, এক্সিম ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার শাহীন কবীর ও এভিপি মনির হোসেনসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর বলেন, বর্তমান সরকার করোনা কালীন সময়ে যে ভাবে অসহায় ও বেকারদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন তেমনি এই শীতে দরিদ্র অসহায়দের মধ্যে একইভাবে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের সহযোগিতায় একশ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল প্রদান করা হলো। আগামীতে আরো কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ উপস্থিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।