বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে এনবিকেপিএসএস’র কাশিয়াডাঙ্গা থানা কমিটির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর ছয়টি থানার মধ্যে কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। এটাই ছিলো থানা পর্যায়ের শেষ অনুষ্ঠান। কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে সপ্তমবার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগি উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা কমিটির সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সচিব মিনহাজুল ইসলাম। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চলতি মাসেই রাজশাহী মহানগরীতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখান থেকে বাচাই করা ক্রীড়বিদরা দুই বিভাগের যৌথভাবে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহন করবে। এখানে যারা ভাল করবে তাদের জন্য ভাল পুরস্কারও থাকবে। তিনি বলেন, শুধু লেখাপড়া করে প্রকৃত মানুষ হওয়া যায়না। শরীর সুস্থ রাখতে এবং সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলা অত্যন্ত আবশ্যক। এতে একজন সন্তান সৎ, নিষ্ঠাবান ও উত্তম চরিদ্রের অধিকারী হবে। সেইসাথে সকল প্রকার মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ও জঙ্গিবাদ থেকে বিরত থাকবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরী বলে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin