নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর ছয়টি থানা মতিহার, বোয়ালিয়া, শাহ্ মখ্দুম, চন্দ্রিমা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি থানা সোসাইটির আয়োজনে সপ্তমবার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পর্যায়ক্রমে এই পুরস্কার বিতরণ করা হচ্ছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানা কমিটির আয়োজনে নগরীর মোল্লাপাড়ায় পুরস্কার বিতরনের আয়াজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যেমন মানুষের শরীর গঠনে সহায়তা করে, তেমনি মন ও দেহের শক্তি বাড়ায়। এজন্য প্রতিটি মানুষকে খেলা-ধুলা করা প্রয়োজন। তিনি আরো বলেন, এই সোসাইটির মাধমে প্রতিটি কিন্ডারগার্টেনে ভাল পাঠ দান করানো ও শিশুদের খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়। এই সোসাইটি শুধু ক্রীড়া নয়, বৃত্তি পরীক্ষা গ্রহন ও বৃত্তি প্রদান করে থাকে বলে তিনি উল্লেখ করেন। আগামীতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।