বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে এপিসি প্রকল্পের তিনদিনব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তিনদিনব্যাপি এপিসি প্রকল্পের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পভূক্ত উপপরিচালক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়। বুধবার দুপরে ১.৩০টার দিকে রাজশাহী এক্স হোটেলের হল রুমে আয়োজনে অত্র বিভাগ সমুহের মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পভূক্ত কর্মকর্তাগনের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্ম সচিব এস এম লতিফ।

রাজশাহী মহিলা অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোফিল উদ্দিন, এমডিএফ এর কন্সালটেন্ট এন্ড ট্রেইনার সানজিদা ইসলাম, ইউনিসেফ এর প্রতিনিধি আরিফুজ্জামান। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, শিশুদের নিয়ে কাজ করার আলাদা একটি মজা রয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুরা এবং ধনাঢ্য, মধ্যবিত্ত ও গরীবদের সন্তানেরা নানাভাবে নির্যাতনের শিকাড় হচ্ছে। সেটা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে ও নিকট আত্মীয়স্বজনের মাধ্যমে। সকল শিশুকে নিরাপদ ভাবে বেড়ে উঠতে দিতে হবে। তাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। সর্বপরি আনন্দঘন পরিবেশে শিশুদের বেড়ে উঠতে দিলে তারা কখনই বদমেজাজী, রাগী, সন্ত্রাসী, দেশদ্রোহি, নৈতিকতাহীন ও সন্ত্রাসী হয়ে উঠবেন না। তিনি আরো বলেন, কিশোর কিশোরী ক্লাবে বর্তমানে কিশোর ও কিশোরী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর কিশোরীদের কèাবে নিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শুধু কিশোর-কিশোরী নয়, বাবা-মা ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য উপস্থিত কর্মকর্তাদের আহ্বান জানান। সেইসাথে ঐ সকল শিশুদের সাথে ভাল আচরন ও ভাল শিক্ষা প্রদানের পরামর্শ প্রদান করেন তিনি। বক্তব্যের মধ্যে দিয়ে তিনদিনব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin