সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে এমট্যাব’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ নেতা ওয়াহেদ

  • প্রকাশ সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এমট্যাব) আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর রানী বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের অফ বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন।

জেলা এমট্যাব এর সভাপতি জহুরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ড্যাব এর সভাপতি ডাক্তার মোবাখ্খারুল ইসলাম, এমট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম, জেলা এমট্যাব এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সভাপতি খোরশেদ আলম, জেলা কমিটির উপদেষ্টা আবু সাঈদ বিদ্যুৎ, জেলা কমিটির দপ্তর সম্পাদক রুবেল উদ্দিন সরদার। আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সহ জেলা এমট্যাব এর নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করতে যেয়ে বলেন, জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বলেই বাংলাদেশ নামক একটি দেশ হয়েছে। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশকে বিশ্বের দরবারে তিনি পরিচত করেছেন। সেইসাথে ভঙ্গুর দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে নানাবিধ পদক্ষেপ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সভায় বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ এর উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে জেলা এমট্যাব এর সভাপতি জহুরুল ইসলাম বলেন, সকল বিভাগের মেডিকেল টেকনোলজিস্টদের দাওয়াত করা হয়েছিলো। তবে কাউকে বাই নেমে দাওয়াত করা হয়নি। সেই দাওয়াতে ওয়াহেদ এসেছিলো। তবে দাওয়াত দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হতো। আগামীতে এই ধরনের ভূল আর হবেনা বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin