সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে এমপি প্রার্থী মিনুর পক্ষে বিএনপির প্রচার মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সদর আসন-২ এ বিএনপি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কওে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি।

শুক্রবার বিকেলে নেতাকর্মীরা নগরীর রামচন্দ্রপুর থেকে মিছিলটি বের করে নগরীর হাদির মোড়, বৌবাজার, সাধুর মোড়, মিরের চক ও বাসার রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা অধ্যক্ষ একরামুল হক, রাকেশ চৌধুরী গৌতম, বরজাহান আলী ও আফজাল হোসেন উজ্জল। মিছিলে বিএনপি ও যুব নেতাদেও মধ্যে উপস্থিত ছিলেন, হজরত আলী, আরমান আলী, মোহাম্মদ শ্যামল, মাসুম, সেলিম, সাইদুর রহমান, মানিক, নবাব, সিপন, গালিব, ডাবলু ও দিপা সহঅনান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানো হয়।

বিএনপির নেতারা বলেন, মিজানুর রহমান মিনু, দীর্ঘ ১৭ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং ৫ বছর এমপি ছিলেন। তিনি রাজশাহীর রাস্তাঘাট, ড্রেনেজ প্রকল্পসহ নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাঁকে রাজশাহী সদর আসনে মনোনয়ন দেয়ায় বেগম খালেদ াজিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অঞ্চলের মানুষ মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করতে চান বলে উল্লেখ করেন তার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin