মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে এলো ট্রেনের অত্যাধুনিক নতুন ইঞ্জিন লোকোমোটিভ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছে ট্রেনের অত্যাধুনিক নতুন ইঞ্জিন লোকোমোটিভ। ইঞ্জিন দেখে সাধারণ যাত্রী ও উপস্থিত জনগণ ছবি, ভিডিও এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে। পশ্চিমাঞ্চল রেলের যাত্রীবাহী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত নতুন ইঞ্জিনটি প্রথমবারের মতো বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থেকে চালিয়ে নিয়ে আসেন লোকো মাস্টার তৌহিদুল ইসলাম। পরে দুপুর আড়াইটায় ইঞ্জিনটি একই ট্রেনে খুলনার উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়।

আমেরিকার তৈরি ৩,৩০০ হর্সপাওয়ারের ইঞ্জিনটির চালক কক্ষে এসি সংযুক্ত রয়েছে। ইঞ্জিনটির সামনে ও পেছনে রয়েছে সিসি ক্যামেরা, একই সাথে রাতে আলোর জন্য ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। বেঁধে দেয়া গতি প্রতি ঘন্টায় ১৪০ কিলো মিটার। যদিও বাংলাদেশের রেল লাইনের গড় গতিসীমায় তুলনায় এই গতি বেশি।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনের সাথে একজন করে জনবল দিয়েছে প্রাথমিক অবস্থায় এর কোন ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন বা নির্ণয়ের জন্য। বাংলাদেশ রেলে সংযুক্ত নতুন ১৬টি ইঞ্জিনের সবগুলোই ব্রডগেজ লাইনের জন্য। ব্রডগেজ মিটারগেজ লাইনের জন্য পর্যায়ক্রমে আনা হবে মোট ৪০ টি ইঞ্জিন। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি নতুন ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের সাথে সংযুক্ত করে চালিয়ে দেখা হবে বলে জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin