শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুঠিয়ায় চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বুট ক্যাম্প অনুষ্ঠিত নগরীর কয়েরদাঁড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক পিটারের ইন্তেকাল পবায় বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে ‘বিশ্ব পানি দিবস’র আলোচনা শিক্ষা মানুষকে আলোকিত করে: প্রশাসক রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা

রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বুট ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এপি এর আয়োজনে শুক্রবার জীবনদক্ষতা বিষয়ক বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজশাহী মুক্তিদাতা হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পে মোট চৌদ্দটি স্টল স্থান পায়। এই ক্যাম্পে ছয় থেকে এগার বছরের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এই ক্যাম্পে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা ভাল অভ্যাস গঠন ও সুস্থ্য থাকা, জীবন দক্ষতা, শান্তি, শান্তির বিশেষ অনুভূতি, সফল যোগাযোগ কি এবং কিভাবে করতে হয়, আত্মব্যত্তিক সম্পর্ক কেমন হবে, সমঝোতা ও সহ-মর্মিতা কি, শিশু অধিকার কাকে বলে, সৃজনশীলতা কি, সমস্যা সমাধান করতে হলে কি করতে হবে, আবেগীয় চাপে টিকে থাকতে করণীয় কি, সিদ্ধান্ত গ্রহনে কি করণীয়, আত্ম সচেতনতা কিভাবে করতে হয় ও জীবন দক্ষতা সম্পর্কে ফ্যাসিলিটেটরদের নিকট থেকে জানতে পারে।

প্রতিটি বুট ক্যাম্প অতিথিবৃন্দ ঘুরে ঘুরে দেখেন। সেইসাথে তারা পরামর্শ দেন। এরপর ক্যাম্পে শিক্ষণীয় বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুইভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একদিকে ছয় থেকে নয় বছরের শিশুরা অংশগ্রহন করে। অন্যদিকে নয় থেকে এগার বছরের শিশুরা অংশ নেয়। প্রতিটি ভাগে মোট সাতজন করে বিজয়ী করা হয। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন.বি.সি এর ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এপিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিদাতা হাইস্কুলের সভাপতি ও রাজশাহী কাথলিক ডাওসিস এর ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি ও আরএমপি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ফরহাদ আলী।

অর্জুন রায় ও শারমিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগাম অফিসার নীলু বেগম ও ফিলিপ আরিন্দাসহ রাজশাহী এপিপির অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অতিথিদের বক্তব্য শেষে ক্যাম্পে ভাল উপস্থাপনা ও ক্যাম্পের বাহ্যিক প্রদর্শণী দেখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin