নিজস্ব প্রতিবেদক: কামাল হোসেন ও প্রিন্স এর মা এবং নাজমুল হোসেন শিশির এর নানীর নামাজে জানাযা শনিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর জিন্নাহনগর তামেশা বিবি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে স্টেডিয়াম কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।