সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে কালব’র সঞ্চয় ও অনুদান প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মৃত সদস্যর জমাকৃত সঞ্চয় ও কাল্ব কর্তৃক প্রদানকৃত অনুদান নমিনি মৃত মনিরুজ্জামান এর স্ত্রী শিল্পী খাতুনের হাতে হস্তান্তর করা হয়। যার সদস্য নং -১১৫। বুধবার বেলা ১১ টায় অত্র ইউনিয়ন এর আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় মিউচুয়াল এইড সার্ভিসেস ও লাইভ সেভিংস বেনিফিট পরিশোধ কর্মসূচির আওতায় অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি গোলাম মওলা, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মারুফ হোসেন, ডিরেক্টর শাহনাজ বেগম ও থমাস হেম্ব্রম, কাল্ব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, কর্ণহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি নুরুন নবী ও হ্যাপি সোসাইটি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি ইউসুফ চৌধুরীসহ কাল্ব ও রাজশাহী মহানগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য কাল্ব একটি আন্তর্জাতিক উন্নয়নমুলক আর্থ-সামাজিক সমবায়ী প্রতিষ্ঠান। বিভিন্ন সেবা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৬ সেপ্টেম্বর ২২ ইং তারিখে সদস্য নং ১১৫, মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিয়মানুযায়ী কাল্ব এর পক্ষ থেকে মৃত সদস্যকে দাফনকাজ সম্পন্ন করার জন্য তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা অনুদান ও জমাকৃত সঞ্চয়ের ডবল এবং কর্জ ঋণ থাকলে তা সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin