নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে আইনশৃংখলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা, অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা ও করণীয়(মহড়াসহ), কৃষি উদ্যোক্তা বিষয়ক এবং কৃষির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা, সামাজিক অপপ্রচার ও অপকর্ম চিন্থিত করা এবং সেগুলো প্রতিরোধে ভিডিপি সদস্য-সদস্যাদের করণীয় সম্পর্কে আলোচনা, আইনশৃংখলা রক্ষায় আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের দয়িত্ব ও কর্তব্য, ফ্রিলান্সিং ও তথ্য প্রযুক্তি বিষয়ে সফল উদ্যেক্তা হওয়ার উপায় সম্পর্কে আলোচনা, নৈতিকতা ওশিষ্টাচার সংক্রান্ত আলোচনা ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে আলোচনা, মেয়ারক্রয় ও সদস্যদের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার কৃষি উদ্যোক্তা বিষয়ক এবং কৃষির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন মেট্রোপলিটন কৃষি অফিসার পাপিয়া ইসলাম মনি। কিভাবে একজন সফল কৃষি উদ্যোক্তা হওয়া যায় এবং কেন কৃষি উদ্যোক্তা হবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক জুয়েল রানা ও ১৪নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।
উল্লেখ্য গত ১৬জুন সোমবার রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ে অংশগহন করছেন। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করছেন। প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৬জুন বৃহস্পতিবার।