নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর আলোকে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত দশ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটিকে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। কমিটিতে রাজশাহী জেলা শিক্ষা অফিসারকে সভাপতি এবং রাজশাহী ক্যাব এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যক্ষ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ, রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, প্রধান শিক্ষক, রাজশাহী কলেজিয়েট স্কুল, প্রধান শিক্ষক, রাজশাহী গভ: ল্যাবরেটরী হাই স্কুল, প্রধান শিক্ষক, সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদ, প্রধান শিক্ষক, রাজশাহী সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষক, হাজী মুহাম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয়।