নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এদিন সাধ্যমত পশু কোরবানী করবেন ধর্মপ্রাণ মুসল্লীগণ। আর পশু কেউ কেউ নিজ বাড়িতে লালন পালন করে কোরবানী করলেও বেশীরভাগ মানুষ ক্রয় করে কোরবানী করে থাকেন। এজন্য দেশের বিভিন্ন ছোটবড় খামার এবং বাড়িতেও কোরবানীর জন্য পশু পালন করা হয়। এবারে রাজশাহীতে কোরবানীর জন্য গুরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ মোট পশুর চাহিদা রয়েছে তিন লক্ষ একাত্তর হাজার আঠান্নটি।
এর বিপরিতে জেলা পশু প্রস্তুত রয়েছে চার লক্ষ তেষট্টি হাজার এগারটি। বিষয়টি নিশ্চৎ করেছেন রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতোয়ার রহমান। তিনি আরো বলেন, উদ্বৃত্ত রয়েছে নব্বই হাজার পশু। দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশী গরুর মূল্য ভাল রয়েছে। খামারীরা লাভবান হবেন। তিনি আরো বলেন রাজশাহীতে মোট ছাব্বিশ হাজার ছোটবড় খামার রয়েছে। প্রতিটি খামারে প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, রাজশাহী প্রতিটি পশুর হাটে তাদের একটি করে মেডিকেল টিম থাকবে। ক্রেতারা চাইলে পশু ক্রয় করার পূর্বে পরীক্ষা করে নিতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।