নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র মাহে রমজান। এই রমজানে সঠিক ওজনে ও ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজার ভিত্তিক চারদিন ব্যাপি সচেতনতামূলক ক্যাম্পেইনের শনিবার ছিলো দ্বিতীয় দিন। এদিন নগরীর আরডিএ মার্কেট এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কনজুমারস এসোসিয়শেন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় বেলা ১১টার দিকে অত্র মার্কেটের দোকানদার ও পথচারীদের মধ্যে সচতেনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কনজুমারস এসোসিয়শেন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, ক্যাব সদস্য ও সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রেস্তোরা মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ক্যাব এর ইয়ুথ লিডার জুলফিকার আলী হায়দার সহ অন্যান্য সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও সুরক্ষায় দেশজুড়ে কাজ করছে। রাজশাহী জেলাতেও সক্রিয় রয়েছে এই সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহীতে ভোক্তাদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা রমজান মাসসহ আগামী দিনে পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের সচতনতা ও সক্রিও ভূমিকা রাখতে এই সচেতনতামূলক কার্যক্রম কাজে আসবে।
তারা আরো বলেন, মেয়াদোত্তীর্ণ পন্য, মোড়কের চেয়ে বেশী দাম আদায় ও বা অন্য কোন ভাবে পন্য ক্রয় করে কেউ প্রতারিত হলে সরাসরি ভোক্তা অধিকার অফিসে যেয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়াও ০২৫৮৮৮৫০৭৭৪ ও ০১৩১৮৩৯৬৯২২ এই নম্বর সমুহে যোগাযোগ করে অভিযোগ দিতে পারবেন বলে উল্লেখ করেন তারা।