নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ক্লাব ফুট দরিদ্র রোগিদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। দি গ্যানকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে এবং অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় রাজশাহীতে মোট ১৮টি দরিদ্র এবং মুগুর পা বিশিষ্ট শিশুদের পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার স.ম.ম বায়েজিদ-উল-ইসলাম। করোনা মহামারিতে দরিদ্র ক্লাব ফুট রোগীদের পরিবারকে চাল-১২ কেজি, বিস্কুট- ১ প্যাকেট, আলু- ৫ কেজি, মসুরের ডাল-২ কেজি, সয়াবিন তেল-২লিটার, পিয়াজ-৩ কেজি, আটা- ১ কেজি, চিনি-১কেজি, লবন-১ কেজি, ও সাবান- ১টি সহ মোট ১০টি পণ্য এবং নগদ ৪০০ টাকা করে সহায়তা দেয়া হয়।

পরিবারের সদস্যদের হাতে অতিথিসহ সহায়তা তুলে দেন পনসেটি চিকিৎসক মেহেদী হাসান এবং মামুনুর রহমান। এসময়ে মেহেদি হাসান বলেন, সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার হতদরিদ্র ক্লাব ফুট রোগীদের জন্য বিনামূল্যে এ চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৬২০ জন শিশুকে চিকিৎসা সেবা দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, যেকোন প্রয়োজনে ক্লাব ফুট শিশুদের অভিভাবকরা রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলের অফিস কক্ষে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে এই ০১৭৪৪৫৫৯৭০৮,০১৮৪৭০৬৭৭৪৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন চিকিৎসক মেহেদী হাসান।