সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ বৃহস্পতিবার জেলা পর্যায়ের নাগরিক সমাজ, সাংবাদিক, সরকারি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও। এতে বরেন্দ্রভূমিসহ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় হোটেল ওয়ারিসন হল রুমে দিনব্যাপী এই মতবিনিময় সভা হয়। সিসিবিভিও পরিচালিত রক্ষাগোলা কর্মসূচির আওতায় মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিল- ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সরকারি স্বাস্থ্য পরিসেবা প্রতিষ্ঠানসমূহে অভিগম্যতা বৃদ্ধি’।

সভায় জানানো হয়- বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল, উরাঁও, পাহাড়িয়া, মুন্ডারী, রায়, রাজোয়াড়, মুরারীসহ প্রায় ৩৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য দারিদ্র্যসহ অন্যান্য দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সিসিবিভিও উদ্ভাবিত রক্ষাগোলা উন্নয়ন মডেলটি এখন অনুসরণীয়। এর অনুকরণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন দেওপাড়া, গোগ্রাম, মাটিকাটা, রিশিকুল, গোদাগাড়ী ও মোহনপুর ইউনিয়নের ৩৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামের জনগণের উন্নয়নের জন্য রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সিসিবিভিও পরিচালিত এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে- খাদ্য নিরাপত্তা ও দারিদ্র হ্রাসকরণে আওতায় নারীর ক্ষমতায়ন বা জেন্ডার উন্নয়নে গ্রামবাসীর সামাজিক সংগঠন, স্থিতিশীল খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও স্যানিটেশন, সামাজিক পুঁজি গঠন, সেপটিনেট-এ অভিগম্যতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন, মাতৃ ভাষায় প্রাক প্রাথমিক শিশু শিক্ষা, ভূমি অধিকার ও ব্যবস্থাপনা, আইনগত ও সাংবিধানিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক উন্নয়ন। এই কার্যক্রম সংস্থা নিবিড়ভাবে বাস্তবায়ন করছে।

এ সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। পরিশেষে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোড়ালো আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিওর নির্বাহী পরিচালক সারওয়ার-ই-কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পিএসডব্লিউএফ এর সভাপতি মোজাম্মেল হক ও সিসিবিভিওর কোষাধাক্ষ্য এ্যাডভোকেট সামিনা বেগম। এছাড়াও সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী আরিফ, প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম ও নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী আরিফ। সভাটি পরিচালনা করেন অত্র সংস্থার মনিটরিং অফিসার সাহাবুদ্দিন সিহাব। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্য থেকে ঝর্না লাকড়া, কাথারিনা হাঁসদা, অজয় মিঞ্জ ও প্রসেন এক্কা তাদের মতামত দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin