মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গণমাধ্যমের সম্পাদক ও বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিউজ নেটওয়ার্ক। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় ‘সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধির কর্মসূচি’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার নিউজ নেটওয়ার্ক এই সভার আয়োজন করে।

রাজশাহী নগরের কাজীহাটায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। সভায় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা, মিডিয়ার স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংবাদকক্ষে লিঙ্গ-সংবেদনশীল নিরাপত্তা নীতি, ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণাবাচক বক্তব্য মোকাবিলা, স্বাধীন গণমাধ্যমকে শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আগামী দিনে মিডিয়ার জন্য একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশ তৈরী করার আহ্বান জানান। সেইসাথে মিডিয়াকর্মীদের জবাবদিহিতা ও নৈতিকতার আওতায় আনার পরামর্শসহ মিডিয়া হাউজগুলোকে একটি নীতি মালার মধ্যে নিয়ো কথা বলেন তারা।

সভায় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদুজ্জামান এসব বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম, প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও বার্তা সম্পাদকদের মধ্যে থেকে বক্তব্য দেন- জ্যেষ্ঠ সাংবাদিক ও সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হক, অনলাইন পোর্টাল বাংলার কথার সম্পাদক শ.ম সাজু, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকা সম্পাদক আহসান হাবিব অপু, পদ্মাটাইমস অনলাইন পোর্টাল এর সম্পাদক এম বদরুল হাসান, মামুন-অর-রশিদ, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, বিজয় বাংলা ২৪ এর সম্পাদক আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক কাজী নাজমুল ইসলাম, সিল্কাসিটি অনলাইন পোর্টাল এর সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, ডেইলি সু-প্রভাত রাজশাহী অনলাইন পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক ফজলুল করিম বাবলু ও উত্তর ভূমি অনলাইন পোর্টাল এর বার্তা সম্পাদক রিমন রহমান প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin