মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে “গ্র্যান্ড সেলিব্রেশন-২০২২” সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৭০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর প্রাণকেন্দ্র নগর ভবনের পাশে অবস্থিত “ক্রিয়েটিভ বায়োলজি” কোচিং-এর উদ্যোগে “গ্র্যান্ড সেলিব্রেশন-২০২২” সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শনিবার রাতে আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
“পিঁপড়া”র সাবির্ক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক উজ্জ্বল, জুয়েল, সঞ্জয় ও আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ক্রিয়েটিভ বায়োলজি” কোচিং-এর পরিচালক ডাক্তার শুভ। অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষক অনিন্দ্য ও সাদিদ।
অনুষ্ঠানে মেডিকেল এডমিশন টেস্ট -২০২২ এ চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বায়োলজি অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা এবং শিক্ষাবৃত্তি প্রদানের এক ঘেয়েমি এড়াতে অনুষ্ঠানের মধ্যে মধ্যে “ক্রিয়েটিভ বায়োলজি”র শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাটক ও খবর পাঠ পরিবেশন করেন। পরে কনসার্টে গান পরিবেশন করেন “লায়ন্স ব্যান্ড”এর সজল ও তার দল।
উপস্থিত অভিভাবকরা বলেন, করোনা পরবর্তী সময়ে এমন সংবর্ধনা, শিক্ষাবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শিক্ষার্থীদের কে ভালো ফলাফলে উৎসাহিত করবে। পাশাপাশি করোনার কারণে সৃষ্ট মানসিক অবসাদ দূর করে নতুন উদ্যোমে পড়াশোনাতে উৎসাহ জাগাবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin