সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে চন্দ্রিমা থানার ওসি’র বিরুদ্ধে মাবনবন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইনজীবীগণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানসহ আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলাসহ চেম্বার ভাঙ্গচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বার ভবনের সামনে এই মানববন্ধনের পক্ষে অংশগ্রহন করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর আইনজীবীগণ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম। উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট লিয়াকত হোসেন, এডভোকেট হযরত আলী, এডভোকেট সুজন, এডভোকেট বাবু, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট জাকীর হোসেন, এডভোকেট সাকিব রসুল ও শিক্ষানবীশ এডভোকেট সাডলানাসহ অন্যান্য আইনজীবীগণ।

মানববন্ধন থেকে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্ত সাপেক্ষে স্থায়ীভাবে চাকুরিচ্যুতসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহন ও ওসির বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো দ্রুত বিচার করে শাস্তির দাবী জানান তারা। এদিকে ভূক্তভোগি আইনজীবী হযরত আলী বলেন, চন্দ্রিমা থানা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঐ ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। যার নম্বর ৯২/সি/২৫।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin