বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে চাকুরী দাতাদের সাথে দিনের আলোর আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ব্যবসায়রত বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের সাথে তৃতীয় লিঙ্গের জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সম্মেলন কক্ষে দিনের আলো হিজড়া সংগের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী ও পরিচালক সাদরুল ইসলাম।

উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী খাতুন ও কোষাধ্যাক্ষ মোস্তাক আহম্মেদসহ গণমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া সম্প্রদায়ের জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।

সভার সভাপতি হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরে বলেন, হিজরারা এখন স্বল্প আকারে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে। আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করে সামাজিকভাবে এই জনগোষ্ঠির স্বীকৃতির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও তাদের অধিকারের জন্য ভোটাধিকার প্রয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তবে কাজ পেতে হলে একটি রুপ ধারন করার পরামর্শ দেন তিনি। সেইসাখে সুযোগ থাকলে এই জনগোষ্ঠির জনগণকে চাকরী দেয়ার জন্য উপস্থিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin