মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ডাকসুর ভি পি প্রাথী মোস্তাফিজসহ অনেককেই ছাত্রলীগের ক্যাডারা হামলা করে আহত কারায় মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান এর নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

নেতৃবৃন্দ মিছিল নিয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব রাকিন রায়হান রবিন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওয়াজেদ আলী,সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সারোয়ার জাহান সবুজ, নিউ গভঃ ডিগ্রী কলেজের আহ্বায়ক সাব্বির আহম্মেদ অন্তর, যুগ্ম আহ্বায়ক মুক্তাদির ও সাজ্জাদ।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান কোকো, মতিহার থানা উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এস রানা, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের সদস্য সাইমন রেজা, ২৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজীদ ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিত হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin