বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে মহানগরীর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। সোমবার বিকেল ৩টায় র‌্যালির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হবে।

পতাকা উত্তোলনে সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি বলেন, বিএনপিকে শক্তিশালী ও ছাত্রদের অধিকার আদায়ের কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম সাবেক রাষ্ট্রপতি, গণতন্ত্রের পুরোধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সেই থেকে মুল দলের সাথে থেকে সহযোগিতা, বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রাম ও ছাত্রদেও ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের অবস্থা অনেক সংকটান্নপূর্ন। নিত্যপন্যের লাগামহীন উর্ধ্বগতি, মানুষের ভোট ও স্বাধীনভাবে চলা এবং কথা বলার অধিকার হরণ ও গণতন্ত্র বিনষ্ট এবং বিচার বর্হিভূত হত্যা ও বিরোধী দলকে দমনের লক্ষে মিথ্যা মামলা, নির্যাতন, খুন ও গুম করছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করে ফেলেছে এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকার। এখন জনগণের একটাই দাবী যে কোন মূল্যে এই রাতের অন্ধকারের সরকারকে বিতারিত করে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর এই আন্দোলনের সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদল ও বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin