নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আব্দুল্লাহর পিতা আলহাজ্ব আব্দুল হামিদ শুক্রবার রাত অনুমানিক রাত ১০ টায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। তিনি বার্ধক্য জনিত কারনে নগরীর রানী বাজার বাটার মোড়স্থ নিজ বাসাতেই মারা যান । তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যু কালে দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শনিবার বাদ যোহর রাজশাহী মহানগরীর রাণী বাজার আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠানিত হয়। জানাযা শেষে মরহুমকে হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হয়।
ওয়াসিফ আব্দুল্লাহর পিতার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক কামনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তাযা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃৃবন্দ।