বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-জমসেদ আলী প্যানেলে মোট একুশ জন বিভিন্ন পদে নির্বাচন করছেন। বৃহস্পতিবার কোর্ট বার ভবনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সভাপতি প্রার্থী আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, এডভোকেট মিজানুল ইসলাম, এডভোকেট রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী জমসেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, মহানগর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম, এডভোকেট ইমতিয়ার মাসরুর আল-আমিন, এডভোকেট মাহমুদুর রহমান রুমন ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমী। এছাড়াও শত শত আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেল আবারও ভোট নেয়ার জন্য মিথ্যাচার করছে। তারা এবারেও পুরোনো কাসুন্দি দশ তলা ভবন তৈরীর স্বপ্ন দেখাচ্ছেন। তাদের এই মিথ্যাচারে এবং মিথ্যা আশ্বাসে কর্ণপাত না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তারা।

তাঁরা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বর্তমানে এডভোকেটদের সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে তাঁরা বিশুদ্ধ পানি ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। এছাড়াও সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবীশ সকল এডভোকেটদের সম্মানের সাথে দেখেন বলে জানান তারা। তারো বলেন, আওয়ামী প্যানেলের প্রার্থীরা সর্বদা মিথ্যাচার করে। তারা ইতোপূর্বে দশতলা বার ভবন নির্মাণের মিথ্যা দোহাই দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। কিস্তু এই ভবন আজও হয়নি বলে উল্লেখ করেন তাঁরা।

তাঁরা আরো বলেন, এখন আবার নতুন কথা ছড়িয়ে বেড়াচ্ছে ঐ পানেল। তাঁরা বলছেন, তাদের আমলে কল্যাণ হতবিল, বিভিন্ন ভবনের উন্নয়ন হয়েছে। আসলে আওয়ামী সমর্থিত প্যানেলের আমলে বার ভবনসহ আইনজীবীদের কোন উন্নয়ন হয়নি। তারা আইনজীবীদের জন্য কোন কল্যান ফান্ড গঠন করেননি। এটা গঠন করেছেন বিএনপি সমর্থিত প্যানেলে নেতৃবৃন্দ। সেইসাথে বিভিন্ন ভবনেরও উন্নয়ন তারাই করেছেন।

উপস্থিত নেতৃবন্দ বলেন, আওয়ামী সমর্থিত পানেলের আমলে তারা প্রায় সাত লক্ষ টাকা নষ্ট করেছেন। যার কোন হিসাব তারা দিতে পারবেনা। এছাড়াও নির্দোশ ষোলজন আইনজীবী নেতার বিরুদ্ধে মিথ্যাভাবে টাকা তছরুপের ঘটনা বিভিন্ন মিডিয়াতে তুলে ধরেছিলেন। যাহা উচ্চ আদালতে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমানিত হয়েছে বলে জানান তারা। কোন প্রকার লোভনীয় মিথ্যা কথা ও আশ্বাসের ফাঁদে না পরার জন্য উপস্থিত এডভোকেটদের আহবান জানান তাঁরা।

তারা আরো বলেন, আওয়ামী প্যানেল কোনদিন রাজশাহীর এডভোকেটদের উপকার করেননি। বরং এই তারা বার এসোসিয়েশনের অর্থ তছরুপসহ নানাবিধ ক্ষতি স্বাধন করেছে। তারা ক্ষমতায় থাকাকালিন লক্ষ লক্ষ টাকা ভবন নির্মানের নামে নষ্ট করেছে। এছাড়াও এসোসিয়েশনের অর্থ দিয়ে মন্ত্রী আপ্যায়ন ও নিজেদের আপ্যায়নে ব্যয় করেছে। অথচ বর্তমান নির্বাচিত প্যানেল কেউ এসোসিয়েশনের অর্থ দিয়ে কোন প্রকার আপ্যায়নসহ অপ্রয়োজনীয় কোন ব্যায় তারা করেননি।

তারা বলেন, কোন এডভোকেট মারা গেলে এককালীন বিশ লক্ষ টাকা প্রদান করা হয়। উৎসব ভাতা ত্রিশ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। আগামীতে এর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করেন তারা। বিএনপি সরকারের আমলে রাজশাহী কোর্ট এর নুতন বার ভবন হয়েছে। এক টাকার বিনিময়ে তৎকালীন ভুমিমন্ত্রী এডভোকেট কবীর হোসেন বার সমিতির নামে প্রায় এক বিঘা জমি লিখে দিয়েছিলেন। আওয়ামী লীগ কোন কিছুই দেয়নি।
তারা আরো বলেন, ভবন নির্মানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থ দিয়েছিলেন। এরপর পর্যায়ক্রমে সাবেক আইনমন্ত্রী মরহুম মওদুদ আহম্মেদ অর্থ দেন। সেইসাথে বর্তমান কমিটি ভবনের তলা বর্ধিত করেছেন। আবারও নির্বাচিত হলে পরিাতন ভবন অবসারন করে নতুন ভবন করা হবে বলে উল্লেখ করেন তারা। বর্তমান সরকারের আমলে এই বারে কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে আগামী ২৩ তারিখ কোন দ্বিধা না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে এডভোকেটদের সেবা করার সুযোগ করে দেয়ার অনুরোধ করেন নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুর হক মিলন বলেন, এই সরকারের সময় প্রায় শেষ হয়ে গেছে। তারা পালানোর পথ খুঁজতে শুরু করেছে। দেশের এই অবস্থায় সকল মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তারা চোখে ঘোর আমাবশ্যার অন্ধকার দেখেতে শুরু করেছে। দেশের এখন আর ক্রষ ফায়ারর হয়না। আমেরিকার সামান্য আঙ্গুল বাঁকানোতে এই বিনা ভোটের সরকারের মসনত তছনছ হতে বসেছে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তিনি উপস্থিত সকল আইনজীবীকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-জমসেদ আলী প্যানেলে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে সভাপতি অত্র নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে মনোনীত সকল প্রার্থীকে সবার সামনে পরিচয় করে দেন। প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ¦ আবুল কাশেম(১), সহ-সভাপতি পদে এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জানে আলম ও এডভোকেট সানোয়ার কবির খান ইসা, সাধারণ সম্পাদক জমসেদ আলী(১), যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) আবদুল মালেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক-২ (কল্যাণ তহবিল) এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক এডভোকেট আদীব ইমাম ডালিম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট হাসানুল বান্না সোহাগ, অডিট সম্পাদক এডভোকেট এস. মাহবুব জুবেরী রাজু, সম্পাদক প্রেস এন্ড ইনফরশেশন এডভোকেট শাহজাহান আলী ফাহিম, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট এস.এম জ্যোতিউল ইসলাম সাফী।

সদস্য প্রার্থীরা হলেন, এডভোকেট এ.কে.এম মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট ইয়াসিন আলী, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট গোলাম হোসেন, এডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপু, এডভোকেট হিমেল হোসাইন সোহাগ, এডভোকেট নূসরাত মেহেজাবীন সুমি, এডভোকেট হুমায়ুন কবীর শাম্মী ও নাবিলা রেজভী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin