বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর নগরীর সপুরাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে শাহমুখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন।

শাহমখদুম থানা বিএনপি’র আহ্বায়ক শাহীন ইকবাল এর সভাপতিত্ব্ েসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী মহানগর বিএনপি সদস্য মনিরুজ্জামান শরীফ, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি। এছাড়াও উভয় থানার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র আহ্বায়ক কমিটি বিভিন্ন থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে অথর্ব কমিট গঠন করছে। শুধু তাইনয় বিএনপি’র ত্যাগি নেতাদের বাদ দিয়ে সময়ের কোকিল ও অন্যদলের লোকজন নিয়ে কমিটি করছে। এজন্য তারা আহ্বায়ক কমিটির কয়েকজনের সাথে না থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগরীর প্রতিটি থানায় কমিটি দিচ্ছেন। এরপর তারা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি দেবেন বলে জানান তাঁরা।

তারা আরো বলেন, আগামী ৭ তারিখ বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে ৮ নভেম্বর বিকেল ৪টায় রাজশাহী কলেজ শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করা হবে। এই মিছিলে সবাইকে সময়মত উপস্থিত থাকার আহ্বান জানান তাঁরা। বক্তব্য শেষে প্রধান অতিথি জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং রবিউল ইসলাম রবিকে সদস্য সচিব করে মোট ১৩ সদস্য বিশিষ্ট চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। এছাড়াও তিনি শাহিন ইকবালকে আহ্বায়ক ও জিল্লুর রহমানকে সদস্য সচিব করে মোট ৩০ সদস্য বিশিষ্ট শাহ্ মখ্দুম থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin