রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীতে জাসাস এর বিশুদ্ধ পানি, খাবার স্যানালাইন ও শরবত বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ব্যাপকহারে রেড়েছে তাপমাত্রা। এই তাপমাত্রায় প্রতিটি মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এরমধ্যে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বেশী কষ্টে। তারা ইচ্ছা করলেই কাজ বন্ধ করে বাড়িতে ফিরতে পারছেননা। এই ধরনের জনগণসহ সকল শ্রেণি পেশার মানুষের তৃষ্ণা মেটাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পথচারী শ্রমজীবী মানুষের মাঝে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস), রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিন্দুর মোড় রেলগেট থেকে এই কর্মসূচী শুরু করে লক্ষ্মীপুরে জনগণের মধ্যে পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণের মধ্যে দিনের কর্মসূচী শেষ করা হয়। তবে নগরীতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান।

জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় উভয়স্থানে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এডভোকেট শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপরি সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর বিএনপির জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, রাজশাহী মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক ইফফাত আরা তানিয়া।
এছাড়াও পবা উপজেলা জাসাস এর সভাপতি একরাম হোসেন সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জাসাস নেতা সোলায়মান, আব্দুস সাত্তার, জাসাস মতিহার শাখার সভাপতি মিলন, সিনিয়র সহ-সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক ইকবাল, দপ্তর সম্পাদক আশিক, সহ-সাধারণ সম্পাদক রোহান, কাশিয়াডাঙ্গা থানা জাসাস এর সভাপতি হাসিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইসমাইল, রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি দিপু সরকার, মহানগর জাসাস নেত্রী বেশাখী, কবিতা, ফেরদৌসী সারোয়ার, জাসাস নেতা সোহেল রানা জীবন সহ জাসাস, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জনগণ বৃষ্টি উপেক্ষা করে পানি, শরবত ও স্যালাইন পানি পান করেন। এগুলো পেয়ে এবং পান করে তৃষ্ণা মিটিয়ে জনগণ এই উদ্যোগের প্রশংসা করেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিএনপি সর্বদা জনগণের হয়ে কাজ করে। দেশে এই মুহর্তে অনেক গরম পড়ছে। এই গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই সকল তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। অতিরিক্ত গরম থাকাকালীন পর্যন্ত এই কর্মসূচী চলমান থাকবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin